মাগুরার সেই শিশু ধর্ষণ মামলার চার্জশিট দাখিল আজ: আইন উপদেষ্টা

১৩ এপ্রিল ২০২৫, ০২:৩৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৯ AM
আসিফ নজরুল

আসিফ নজরুল © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘মাগুরার সেই শিশুর ধর্ষণ মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে। আজকেই আদালতে দাখিল হবে চার্জশিট। এই বিচার অতি দ্রুত সময়ে শেষ করা হবে।’ 

রবিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

আইন উপদেষ্টা বলেন,  পুলিশ মাগুরার শিশু ধর্ষণের চার্জশিট প্রস্তুত করেছে। আইজিপি  এটা পর্যালোচনা করছে। নতুন আইন অনুযায়ী চার্জশিট দাখিলের ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ হবে।  আমরা যেহেতু ফরেনসিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্টে ধর্ষণের আলামত মিলেছে, আমি আশা করছি এই বিচারকার্য আরও দ্রুত শেষ হবে। 

প্রসঙ্গত গত ৫ মার্চ  মাগুরায় বোনের  শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। গত ১৩ মার্চ  ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। এ ঘটনায় শিশুটির বোনের স্বামী,  শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬