দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

২৫ জানুয়ারি ২০১৯, ০৬:৩০ PM
গ্রাফিক্স ছবি

গ্রাফিক্স ছবি

নরসিংদী শহরতলীর হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে (৭) ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষক উত্তম দাসকে গ্রেফতার করে তার ফাঁসির দাবি করেছে।

গত ২১ জানুয়ারি উত্তম দাস ওই স্কুল ছাত্রীকে সুকৌশলে ধরে নিয়ে হাজীপুর বৌ-বাজার সংলগ্ন একটি গোপন স্থানে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটির আত্মচিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। নরসিংদী সদর মডেল থানায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা করলেও পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত উত্তমকে গ্রেফতার করতে পারেনি।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহমেদুল আমিন পাপ্পু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহেলা আক্তার, ইউপি সদস্য আমির হোসেন, ইউপি সদস্য খোকন মিয়া, ইউপি সদস্য ইলিয়াছ, সমাজ সেবক হান্নান সরকার, আব্দুল হাই বুলন, মোহাম্মদ আলী, পঙ্কজ কুমার সাহা মানিক, সহিদুল হক, লুৎফর রহমান হিরা, নাসির উদ্দিন সুরুজ, আমজাদ হোসেন সোহেল, সুধাম পালন প্রমুখ।

ট্যাগ: ধর্ষণ
জবি ‘ভাইস চ্যান্সেলরস গবেষণা পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক ড. ন…
  • ০৪ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমলেও গরমের তীব্রতা রয়েই গেছে
  • ০৪ এপ্রিল ২০২৬
শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে সম্ভাবনার দ্বার …
  • ০৪ এপ্রিল ২০২৬
ক্লাসরুমেও আসছে সিসি ক্যামেরা
  • ০৪ এপ্রিল ২০২৬
১৯৭২ থেকে ২০০১ সালে নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা: শিক্ষামন…
  • ০৪ এপ্রিল ২০২৬
মুক্তিযুদ্ধের প্রথম সামরিক পরিকল্পনার স্মৃতি, তেলিয়াপাড়া দি…
  • ০৪ এপ্রিল ২০২৬