নেত্রকোনায় গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

০৬ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
গ্রেপ্তার ৩ মাদক কারবারি

গ্রেপ্তার ৩ মাদক কারবারি © টিডিসি

সাড়ে ২৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ (সিপিএসসি)। এ সময় মাদক রাখার একটি ড্রাম, দুটি করে এন্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা।

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের সদর উপজেলার পূর্ব শিলারচর গ্রামের মৃত সেকান্দার মাতুব্বরের ছেলে মো. পলাশ মাতুব্বার (৪২) ও চরলক্ষ্মীপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আবুল কাশেম বারি (৬৯) ও একই জেলার রাজৈর থানাধীন মোচরকান্দি গ্রামের মো. সালাম শেখের ছেলে রমজান শেখ (৩০)।

আজ রবিবার (৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান মিডিয়া অফিসার।

র‍্যাব জানায়, গত শনিবার রাত ৯টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা গ্রামের দুর্গাপুর-ময়মনসিংগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সমানে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মেরুন রঙের প্রাইভেট কার থেকে চার কেজি গাঁজাসহ মো. পলাশ মাতুব্বার, আবুল কাশেম বারি ও রমজান শেখ নামে তিনজনকে আটক করা হয়।

আরও পড়ুন: দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে স্মারকলিপি

র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুরুঙ্গ গ্রামের মাদক কারবারি এরশাদুল হকের (৪৫) বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে আরও সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এরশাদুল হক পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলার পর আসামিদের হস্তান্তর করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। 

দূর্গাপুর থানার ওসি  মাহমুদুল হাসান তিন মাদক কাররারিকে র‍্যাব কর্তৃক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের আজ সকালে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষকের এমপিও বাতিলের নির্দেশ মাউশির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬