কক্সবাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

০৬ এপ্রিল ২০২৫, ০১:১২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
আবদুল্লাহ আল মামুন ও আবদুল মান্নান

আবদুল্লাহ আল মামুন ও আবদুল মান্নান © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব এবং জামায়াতে ইসলামী কুতুপালং শাখার আমির আবদুল্লাহ আল মামুন এবং একই এলাকার তার আপন চাচাতো ভাই আবদুল মান্নান ও তার বোন শাহিনা বেগম।

আরও পড়ুন: ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, তারা (নিহত ব্যক্তিরা) আপন চাচাতো ভাইদের মধ্যে দেয়ালের সীমানা নিয়ে বিরোধ হয়। এ নিয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি দুজন মান্নান ও তার বোন শাহিনা। তারা আপন চাচাতো ভাই-বোন।

এ বিষয়ে জানার জন্য উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেনকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ট্যাগ: আইন
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬