সাবেক রেলমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, আগুন

০৫ এপ্রিল ২০২৫, ০৯:৪০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৬ AM
সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলা ও ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দিয়েছে তারা।  শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে একদল দুর্বৃত্ত মিছিল করতে করতে মজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। এ সময় বিলাসবহুল বাড়িটির কাঁচের জানালা, চেয়ার-টেবিল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বাইরে পড়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মুজিবুল হকের প্রতিবেশী এক যুবক বলেন, শনিবার আসরের নামাজের পর একদল যুবক ‘সন্ত্রাসীদের আস্তানা চৌদ্দগ্রামে থাকবে না’ স্লোগান দিতে দিতে মজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। এরপরই তারা ভবনের নিচতলার চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পুনরায় তারা মিছিল করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়।

ওসি মো. হিলাল উদ্দিন বলেন, সাবেক এমপির বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬