নারী সাংবাদিককে হেনস্তা: ৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ

০৫ এপ্রিল ২০২৫, ০২:১৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪১ AM
কারাগারে যাওয়া ৩ আসামি

কারাগারে যাওয়া ৩ আসামি © সংগৃহীত

রাজধানীর রামপুরায় নারী সাংবাদিককে শ্লীলতাহানি, মারধর ও হেনস্তার ঘটনায় প্রেপ্তারকৃত ৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৫ এপ্রিল) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

জানা গেছে, কারাগারে যাওয়া আসামিরা হলেন, সোয়েব রহমান জিসান, রাইসুল ইসলাম ও কাউসার হোসেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার (নারী-শিশু) প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ। তিনি বলেন, আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিদের আইনজীবীরা আবেদন করেন জামিন চেয়ে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বুধবার (২ এপ্রিল) ওই নারী সাংবাদিক ‘নিজের বাসার সামনে নিরাপদ না’ শিরোনামে ফেইসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, কিছু ছেলে তাকে ‘টিজ’ করায় তার ভাই সামনে গিয়ে দাঁড়ান। ‘বখাটেরা’ তখন তর্ক জুড়ে দেয় এবং তার ভাইকে মারধর করে। এরপর ওই সাংবাদিক ভাইকে রক্ষা করতে গেলে বখাটেরা তাকে মারধর ও শারীরিকভাবে হেনস্তা করে।

উল্লেখ্য, এ ঘটনায় ওই নারী সাংবাদিক রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামি সোয়েব রহমান জিসানকে রামপুরার মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রমনা থানার বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাইসুল ইসলামকে। কাউসার হোসেনকে ধরা হয় গেন্ডারিয়া এলাকা থেকে।

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence