কার্টনে পাওয়া টুকরো টুকরো মরদেহের পরিচয় মিলল

০৫ এপ্রিল ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪১ AM
সবুজ মোল্লা

সবুজ মোল্লা © সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি স্কুলের পাশে এবং ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মালঞ্চ এলাকায় কার্টনে পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম সবুজ মোল্লা। তিনি সাভারের যাদুরচর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। নিহতের মামা মহসিন মিয়া তার মরদেহ শনাক্ত করেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) বিকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল খানবাড়ি এলাকার আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে কার্টনে ভেতর পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মাথা ও গলা থেকে কোমর পর্যন্ত খণ্ডিত অংশ পাওয়া যায়।

এর আগে সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় পলিথিনে মোড়ানো একটি খণ্ড কুকুরকে টানাটানি করতে দেখেন স্থানীয় লোকজন। সেখানে মানুষের শরীরের অংশ দেখা যায়। পরে স্থানীয় লোকজন ৯৯৯-এ কল করে জানালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে যান। আলামত যেন নষ্ট না হয় সে কারণে সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম পলিথিন খুলে মানবদেহের অংশগুলো পর্যবেক্ষণ করে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান জানান, ঢাকার কেরানীগঞ্জে এ ধরনের মানবদেহের খণ্ডিত অংশ পাওয়ার খবর পেয়ে সেখানে কাজ করে সিআইডি ও পিবিআই। পর্যবেক্ষণ শেষে বিশেষজ্ঞ টিম মুন্সীগঞ্জে যায়। খণ্ডিত অংশগুলো একই ব্যক্তির বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। 

মুন্সীগঞ্জের গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, কার্টনে পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত অংশ উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম সবুজ মোল্লা। তিনি সাভারের যাদুরচর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। নিহতের মামা মহসিন মিয়া তার মরদেহ শনাক্ত করেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে, ঘাতকরা হত্যার পর গুম করার উদ্দেশ্যে মরদেহ টুকরো টুকরো করেছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সবুজ বনানীতে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। বিকেলে সাভার থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজের জিডি করা হয়। শুক্রবার সকাল থেকে নিহতের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে তারা জানতে পারেন, কেরানীগঞ্জ ও লৌহজংয়ে কার্টনে পলিথিন মোড়ানো মানুষের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। এরপরই পরিবারের স্বজনরা সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

বিএনপির ছয় নেতাকে ডেকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রলীগ নেতাকর্…
  • ২৮ মার্চ ২০২৬
জলবায়ু পরিবর্তনে বাড়ছে অ্যালার্জির ঝুঁকি
  • ২৮ মার্চ ২০২৬
ভেনেজুয়েলায় শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যতামূলক ছুটি ঘোষণা
  • ২৮ মার্চ ২০২৬
ঢাকার বাতাসের মানে আজ উন্নতি
  • ২৮ মার্চ ২০২৬
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
  • ২৮ মার্চ ২০২৬
দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ১৬ কর্মকর্তাকে দায়িত্ব দিল…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence