দেশে ফিরলেন জুলাই অভ্যুত্থান ঘি‌রে জেল খাটা ১০ সৌদি প্রবাসী

০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৬ AM
গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশি প্রবাসী

গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশি প্রবাসী © সংগৃহীত

জুলাই-আগস্টের আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশি প্রবাসী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সৌদি আরবে অবস্থানরত কিছু বাংলাদেশি আনন্দ উদযাপন ও প্রীতিভোজের আয়োজন করেন। এই ঘটনায় সৌদি কর্তৃপক্ষ ১২ জনকে আটক করে।

দীর্ঘ আট মাস জেলখানায় বন্দিজীবন কাটানোর পর ১০ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে দুজনের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং অন্যান্য কাগজপত্রে জটিলতা থাকায় তারা এখনো ফিরতে পারেননি বলে জানা গেছে।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬