আগ্নেয়াস্ত্র-হাতবোমা-ইয়াবাসহ বিএন‌পির ৫ নেতাকর্মী আটক

০৪ এপ্রিল ২০২৫, ০২:৫০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৬ AM
আটককৃত ৫জন

আটককৃত ৫জন © সংগৃহীত

ভোলায় বিএন‌পি  ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী‌কে আটক ক‌রে‌ছে কোস্টগার্ড। এসময় তা‌দের কাছ থে‌কে এক‌টি আগ্নেয়াস্ত্র, ২১টি হাত‌বোমা, ৫৬৯ পিস ইয়াবা ও নগদ ৪৪ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে ভেদু‌রিয়া ইউনিয়‌নের বি‌ভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হ‌লেন, ভেদু‌রিয়া ইউনিয়‌নের বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর (৬৫) ও বিএন‌পি অঙ্গসংগঠনের কর্মী মো. মঞ্জু (৩৫), মো. জিয়া (৩০), আব্দুল ইব্বাস (৩০) এবং মো. সে‌লিম (২৬)। তাদের সবার বা‌ড়ি ভেদু‌রিয়া ইউনিয়‌নের বি‌ভিন্ন এলাকায়।

এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জো‌নের কার্যাল‌য়ের স্টাফ অফিসার (অপা‌রেশন) জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বৃহস্পতিবার রাত ২টার দি‌কে ভোলা সদ‌রের ভেদু‌রিয়া ইউনিয়‌নের বি‌ভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে আগ্নেয়াস্ত্র, হাত‌বোমা, ইয়াবা ও নগদ টাকাসহ ওই পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বি‌ভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ র‌য়ে‌ছে। 

পর্তুগাল শিবিরে নতুন অস্বস্তি, আবারও ফিরল রোনালদো-কাণ্ড?
  • ১৬ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন …
  • ১৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা
  • ১৬ নভেম্বর ২০২৬
নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
ইংল্যান্ডের কাছে হারই হয়ে উঠল নতুন প্রেরণা, কী ঘটেছিল স্পেন…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে আবদ্ধ রাখলে প্রতিভা ও সম্ভাবনা…
  • ১৬ নভেম্বর ২০২৬