পুলিশ সদস্যকে কোপানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

০৪ এপ্রিল ২০২৫, ১০:১৯ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
লাকসাম থানা, কুমিল্লা

লাকসাম থানা, কুমিল্লা © সংগৃহীত

কুমিল্লার লাকসামে সাদ্দাম হোসেন নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করার অভিযোগ  উঠেছে  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে  এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে স্বেচ্ছাসেবকদল নেতা এমরান হোসেন একটি ব্যানার টানায়। ৫ আগস্টের পর পুড়িয়ে দেওয়া বেলাল মেম্বারের বাড়ির পাশে টানানো হয় ব্যানারটি। দুই-একদিন আগে শিশুরা খেলার সময় ঢিল মারলে সেটি ছিঁড়ে যায়। ওইদিন সন্ধ্যায় স্বেচ্ছাসেবকদল নেতা এমরান ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে গালাগাল করে। রাতে টর্চের আলোয় ঘরে ফিরছিলেন ছুটিতে আসা পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন। টর্চের আলো দূর থেকে এমরানের চোখে পড়লে সে উত্তেজিত হয়ে দলবল নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে কনস্টেবল সাদ্দামের বাড়িতে হামলা চালায়। এসময় কনস্টেবলকে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করা হয়। 

এ বিষয়ে জানতে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানার মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি কল কেটে দেন।

পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ জানান, আহত পুলিশ সদস্যের কাটা স্থানে ৪টি সেলাই দেওয়া হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকায় যৌথ অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মোটরসাইকেল চালাচ্ছিল স্কুলছাত্র, মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষে …
  • ০২ জুলাই ২০২৬
সমন্বিত ৬ ব্যাংকের ১,২৬২টি পদের ফল প্রকাশ
  • ০২ জুলাই ২০২৬
নজরুল বর্ষের অনুষ্ঠানে অতিথি কমিশনার-নির্বাহী কর্মকর্তারা, …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
উন্নত বিশ্বের সঙ্গে মিলিয়ে আধুনিক হবে মেডিকেলের কারিকুলাম: …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি অনিয়মিতদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখ…
  • ০২ জুলাই ২০২৬