মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান আটক ১

০৪ এপ্রিল ২০২৫, ০৭:১৫ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
অভিযুক্ত ইমদাদুল হক লিটন

অভিযুক্ত ইমদাদুল হক লিটন © সংগৃহীত

নাটোরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত হওয়ার ঘটনায় সেই সাইনবোর্ড দানকারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে অভিযুক্ত ইমদাদুল হক লিটনকে আটক করে আদালতে পাঠানো হয়।

জানা গেছে, মাগরিবের নামাজের সময় মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসার সময় মসজিদের ফটকে লাগানো ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে’ লেখা প্রদর্শিত হতে দেখেন। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলে।

স্থানীয়রা জানান, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এই বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং দুই বছর আগে সাইনবোর্ডটি দান করা ইমদাদুল হক লিটনকে আটক করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিক তদন্ত শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যার দিকে মাগরিব নামাজের সময় নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে ওঠে। পাশাপাশি ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে’ লেখা প্রদর্শিত হয়।

৪০ নতুন প্রভাষক পেল রুয়েট, বাড়বে শিক্ষা ও গবেষণার গতি
  • ০২ জুলাই ২০২৬
কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছেড়ে দিতে হবে: শি…
  • ০২ জুলাই ২০২৬
ময়লার ভাগাড়ে পড়ে ছিল নবজাতকের মরদেহ
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার আগে প্রাণ গেল পরীক্ষার্থীর
  • ০২ জুলাই ২০২৬
সিলগালা করা ওয়ার্ডের চাবি ফিরে পেল আদ্-দ্বীন
  • ০২ জুলাই ২০২৬
ডিআইইউ পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক এমপি টাডেজ স্ল্যাপনিক
  • ০২ জুলাই ২০২৬