বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

০৩ এপ্রিল ২০২৫, ১১:৪৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
ইনসেটে শেখ আবুল বাশার

ইনসেটে শেখ আবুল বাশার © সংগৃহীত

খুলনায় এক বিএনপি নেতাকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। তবে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তার কোনো ক্ষতি হয়নি। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ফুলতলার খুলনা-যশোর মহাসড়কের সুপার ব্রিকসের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই বিএনপি নেতার নাম শেখ আবুল বাশার। তিনি উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। 

তিনি বলেন, আবুল বাশার মোটরসাইকেলে করে ফুলতলা বাজার থেকে বেজেরডাঙ্গায় নিজের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে সুপার ব্রিকসের সামনে তাকে লক্ষ্য করে হাত বোমা ছোড়া হয়। কিন্তু বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে গেছেন। এ ঘটনার প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন স্থানীয় লোকজন। রাত সাড়ে নয়টার দিকে তা প্রত্যাহার করে নিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

বিসিএসের গেজেট থেকে বাদ বুশরাও, লিখলেন— ‘আল্লাহ সাক্ষী, আমি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬