লালমোহনে ৬ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবাসহ আটক ৩

০৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
তিন মাদক ব্যবসায়ীকে আটক

তিন মাদক ব্যবসায়ীকে আটক © সংগৃহীত

ভোলার লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম ও ওসি (তদন্ত) মাসুদ হাওলাদারের নির্দেশে এসআই ইউসুফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার সকালে লালমোহন থানায় সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

লালমোহন থানার ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে পুলিশ। সমাজকে মাদকমুক্ত রাখতে এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

ট্যাগ: আটক
বিসিএসের গেজেট থেকে বাদ বুশরাও, লিখলেন— ‘আল্লাহ সাক্ষী, আমি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬