উচ্চ শব্দে গান বাজিয়ে অস্ত্রের মহড়া, কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

০৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
উদ্ধার করা অস্ত্র

উদ্ধার করা অস্ত্র © সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে ট্রলারে উচ্চ শব্দে গান বাজিয়ে অশ্লীল নৃত্য ও ধারালো অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। তারা ‘ডেঞ্জার গ্যাং’ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য। গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

অভিযানে ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কের তুলসীখালী সেতুর নিচ থেকে ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সরদারকে আটক করে সেনাবাহিনী।

এ সময় তাদের কাছ থেকে আটটি রামদা, সাতটি কুড়াল, ছুরি, হকিস্টিক ও লোহার পাইপ জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আছেন হাসেম আলী (২৭), মো. শেখ (১৯) ও সোহাগ মোল্লা (২০)। বাকিরা শিশু ও কিশোর।

তুলসীখালী এলাকার বাসিন্দা জয়নাল ব্যাপারী বলেন, ঈদের দিন থেকে কিশোর গ্যাংয়ের সদস্য ও আশপাশের বিভিন্ন এলাকার বখাটেরা ট্রলারে তুলসীখালী সেতুর আশপাশে নদীতে উচ্চ শব্দে গান বাজিয়ে অশ্লীল নাচানাচি করে। পাশাপাশি তারা দেশি অস্ত্র উঁচিয়ে মহড়া দিচ্ছিল। এতে এলাকায় আতঙ্ক ছড়ায়। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা ট্রলারে অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করে। তিনি বলেন, ‘সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই। জনগণের স্বার্থে এমন অভিযান নিয়মিত চালানো দরকার।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে। অভিযানে পুলিশ তাদের সহযোগিতা করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নেক্সটজেন এডুকেশন প্রোগ্রামে প্রশিক্ষণ পাবেন ৭ লাখ শিক্ষক, …
  • ০২ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ আছে ১৭ হাজার ১৬১টি, প্রজাতি ২৭৭
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকে ৭৪ হাজার ৬৭৮ পদে শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন…
  • ০২ জুলাই ২০২৬
ভুলে অ্যাডমিট না এনে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল…
  • ০২ জুলাই ২০২৬
মাদ্রাসার আলিমের কুরআন মাজিদ পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির নতুন ট্রে…
  • ০২ জুলাই ২০২৬