ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

০৩ এপ্রিল ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী একালায় ডোবার পানিতে ডুবে নোমান আলী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার লাহিড়ি বাজার-সংলগ্ন ছোট সিংগিয়া (লাহিড়ী ইকো সেন্টার সংলগ্ন) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নোমান আলী ছোট সিংগিয়া গ্রামের নজিব উদ্দিন ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন শিশুটির পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিল। বাড়ির উঠানে শিশুটি খেলা করছিল। একসময় শিশুটি সবার অগোচরে বাড়ির পাশে টিনশেড ঘেরা ফাঁকা করে ডোবার কাছে গেলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর এসময় বাড়ির উঠানের পাশে থাকা ডোবায় শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখতে পান।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬