নোয়াখালীতে জমজ বোনকে ধর্ষণের অভিযোগে মামলা

০৩ এপ্রিল ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নোয়াখালী কবিরহাটে ছয় বছর বয়সী জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে এক কিশোর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার (২ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী শিশুদের মা বাদী হয়ে কবিরহাট থানায় এ মামলা করেন।

অভিযুক্ত কিশোর মো. ফরিদ (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। 

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৫ মার্চ দুই বোন তাদের ঘরের পাশে রাস্তার ওপর খেলাধুলা করছিল। শিশুদের বাবা ঘরে বিশ্রাম নিচ্ছেন, মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে ফরিদ তাদের বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেট ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার ছোট বোন মাকে গিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষণিক তার মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবনতি কারণ জানতে চাইলে সে জানায় গত ২৩ মার্চ বিকেলে তার সঙ্গেও একই কাজ করেছে ফরিদ।

আরও পড়ুন: রাজধানীতে ধর্ষণের হুমকির প্রতিবাদ করায় ভাই-বন্ধুসহ তরুণীকে মারধর

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া জানান, ৩০ মার্চ আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন দায়ের হওয়া নারীও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে।

৪০ নতুন প্রভাষক পেল রুয়েট, বাড়বে শিক্ষা ও গবেষণার গতি
  • ০২ জুলাই ২০২৬
কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছেড়ে দিতে হবে: শি…
  • ০২ জুলাই ২০২৬
ময়লার ভাগাড়ে পড়ে ছিল নবজাতকের মরদেহ
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার আগে প্রাণ গেল পরীক্ষার্থীর
  • ০২ জুলাই ২০২৬
সিলগালা করা ওয়ার্ডের চাবি ফিরে পেল আদ্-দ্বীন
  • ০২ জুলাই ২০২৬
ডিআইইউ পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক এমপি টাডেজ স্ল্যাপনিক
  • ০২ জুলাই ২০২৬