যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দর থেকে আ. লীগের উপদেষ্টা আটক

০৩ এপ্রিল ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৮ AM
কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম

কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কাজী মোহাম্মদ শফিকুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) তাকে আটক করে বিজয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী।

জানা গেছে, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক। এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

এ বিষয়ে ওসি মো. রওশন আলী বলেন, মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আমেরিকা যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি অসুস্থ হওয়ায় বর্তমানে আমাদের হেফাজতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিসিএসের গেজেট থেকে বাদ বুশরাও, লিখলেন— ‘আল্লাহ সাক্ষী, আমি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬