আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

০৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৮ AM
আরাফাত হোসেন

আরাফাত হোসেন © সংগৃহীত

পাবনা সদর উপজেলার অনন্ত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এলাকার মেথর কলোনীর দক্ষিণ রাঘবপুরে এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত যুবক ওই এলাকার ওমর আলীর ছেলে আরাফাত হোসেন (১৮)। তিনি পৌর বিএনপি নেতা রুপমের অনুসারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, পূর্বে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বরের কিছু অনুসারীর সাথে বিরোধ চলছিল আরাফাতসহ সংশ্লিষ্টদের। বুধবার রাতে মেথর কলোনীর দক্ষিণ রাঘবপুর এলাকায় আরাফাতকে একা পেলে শহিদ মেম্বরের অনুসারীরা গিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় হাঁটুসহ তার শরীরের কয়েকটি জায়গায় ছুরিকাঘাতে জখম করা হয়। 

ঘটনার পর স্থানীয়রা আরাফাতকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। 

এরপরই স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বরের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেয় পৌর বিএনপি নেতা রুপমের অনুসারীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ। এর আগেও এদের মধ্যে ঝামেলা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। তার জের ধরেই এ হত্যাকাণ্ড। ঘটনায় শহিদ মেম্বর ও তার অনুসারীরা জড়িত দাবি করে বিক্ষুব্ধরা শহিদের বাড়িতে আগুন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি নেভানো ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নেয় পুলিশ।

তিনি আরো বলেন, অভিযুক্তরা পলাতক রয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ: নিহত
মোটরসাইকেল চালাচ্ছিল স্কুলছাত্র, মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষে …
  • ০২ জুলাই ২০২৬
সমন্বিত ৬ ব্যাংকের ১,২৬২টি পদের ফল প্রকাশ
  • ০২ জুলাই ২০২৬
নজরুল বর্ষের অনুষ্ঠানে অতিথি কমিশনার-নির্বাহী কর্মকর্তারা, …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
উন্নত বিশ্বের সঙ্গে মিলিয়ে আধুনিক হবে মেডিকেলের কারিকুলাম: …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি অনিয়মিতদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখ…
  • ০২ জুলাই ২০২৬