চুনতিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী

০৩ এপ্রিল ২০২৫, ০১:৩১ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
তানিফা আহমেদ

তানিফা আহমেদ © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ার সেই চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ।

বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। 

এদিন রাত সাড়ে ১০ টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির অন্যতম মুখপাত্র উমামা ফাতেমা।

পোস্টে উমামা লেখেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র,তানিফা আহমেদ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।'

তিনি আরও বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি ধাপে তানিফা আহমেদ সততা, নিষ্ঠা ও একনিষ্ঠতার সঙ্গে কাজ করে গেছেন। তার অকালে চলে যাওয়া সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, "আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।'

বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬