প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

০৩ এপ্রিল ২০২৫, ১২:৩৩ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
মোটরসাইকেল

মোটরসাইকেল © টিডিসি ফটো

যশোরের শার্শায় চলন্ত মোটরসাইকেলের পিছনে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় রাসেল হোসেন (২০) ও জাহিদ হোসেন (২২) নামের দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) রাত ১০ টার সময় যশোর বেনাপোল মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রাসেল শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

প্রতাক্ষদর্শীরা জানান, একটি নম্বর বিহীন কালো রংয়ের এ্যাপাচি ফোরভি মোটরসাইকেল যোগে দুজন নাভারন হতে বেনাপোল অভিমুখে যাচ্ছিলেন। একই দিকে যাওয়া একটি প্রাইভেটকার মোটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা ঘাতক প্রাইভেটকার আটকের চেষ্টা করলে চালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার নিহত দুুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।পালিয়ে যাওয়া ঘাতক প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ আছে ১৭ হাজার ১৬১টি, প্রজাতি ২৭৭
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকে ৭৪ হাজার ৬৭৮ পদে শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন…
  • ০২ জুলাই ২০২৬
ভুলে অ্যাডমিট না এনে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল…
  • ০২ জুলাই ২০২৬
মাদ্রাসার আলিমের কুরআন মাজিদ পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির নতুন ট্রে…
  • ০২ জুলাই ২০২৬
মাঠভরা করলা, বাজারে নেই দাম—বিপাকে যশোরের কৃষক
  • ০২ জুলাই ২০২৬