টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

০২ এপ্রিল ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০০ PM
টাঙ্গাইল সদর হাসপাতাল

টাঙ্গাইল সদর হাসপাতাল © সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন গ্রামে প্রেমিকাকে ভিডিও কলে রেখে ১৭ বছরের প্রেমিক মো. রাসেল মিয়া আত্মহত্যা করেছে। বুধবার (২ এপ্রিল) দুপুরে এই ঘটনাটি ঘটে। রাসেল মিয়া মো. চাঁন মিয়ার ছেলে ছিলেন।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. লুৎফর রহমান।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, কয়েক বছর আগে জহির উদ্দিন নামে এক ব্যক্তি দরুন গ্রামে বসবাস শুরু করেন। সম্প্রতি তার মেয়ে জিনিয়াকে বিয়ে দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর পরকীয়া প্রেমিক লুৎফর রহমানের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। বুধবার দুপুরে ফোনে কথাকাটির এক পর্যায়ে পরকীয়া প্রেমিকা জিনিয়াকে ভিডিও কলে রেখে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন রাসেল। পরে স্থানীয়রা তার মরদেহ গাছের সাথে বেঁধে রাখে।

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬