শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলায় খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে

০২ এপ্রিল ২০২৫, ০৬:২৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০২ PM
তাজুল ইসলাম

তাজুল ইসলাম © সংগৃহীত

জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে পৌঁছেছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি জানান, তদন্ত প্রতিবেদনের খসড়ায় একাধিকবার অপরাধের তথ্য-প্রমাণ মিলেছে, যার ফলে আসামিদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘চূড়ান্ত তালিকা হাতে পেলেই আমরা যথাযথ ব্যবস্থা নেব। তবে, খসড়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে।’

এদিকে, গত ২৭ মার্চ চিফ প্রসিকিউটর জানান, ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে পাঁচ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। এ প্রতিবেদন ঈদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এর আগে, গত ২ অক্টোবর বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে সংঘটিত গণহত্যা এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে দশম শ্রেণির ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে এবং এরপরই মামলার বিচার কার্যক্রম শুরু হতে পারে।

নজরুল বর্ষের অনুষ্ঠানে অতিথি কমিশনার-নির্বাহী কর্মকর্তারা, …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
উন্নত বিশ্বের সঙ্গে মিলিয়ে আধুনিক হবে মেডিকেলের কারিকুলাম: …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি অনিয়মিতদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখ…
  • ০২ জুলাই ২০২৬
৩৩ শতাংশ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না: শিক্ষাম…
  • ০২ জুলাই ২০২৬
এই ভূখণ্ডে জন্ম না হলেও নজরুলের হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ: প্রধ…
  • ০২ জুলাই ২০২৬