অতিরিক্ত ভাড়া আদায়, খুলনায় ৪ পরিবহনকে জরিমানা

০২ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০২ PM
 ভ্রাম্যমাণ আদালত

ভ্রাম্যমাণ আদালত © সংগৃহীত

খুলনায় অতিরিক্ত ভাড়া আদায়, মূল্য তালিকা না রাখা ও রুট পরিবর্তনের অভিযোগে চারটি পরিবহন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ এপ্রিল) নগরীর রয়েল মোড়ে বিআরটিএ’র পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে টিকিটের মূল্য বেশি নেওয়ায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে ১০ হাজার টাকা, এবং টিকিটের মূল্য তালিকা না রাখায় এম আর পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, নির্দিষ্ট রুটের কথা বলে অন্য রুটে গাড়ি চালানোর কারণে সৌদিয়া পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিচয় গোপন রেখে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন নিজেই বলেশ্বর পরিবহনের টিকিট কাটেন। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চট্টগ্রামগামী টিকিটের প্রকৃত মূল্য ১,২৬৬ টাকা হলেও ১৪০০ টাকা নেওয়া হয়। এ অনিয়মের কারণে বলেশ্বর পরিবহনকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, “ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা বেড়ে যায়। এ ধরনের অনিয়ম ঠেকাতে আমাদের অভিযান চলমান থাকবে।”

ট্যাগ: জরিমানা
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬