প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ করে চাঁদা দাবি

০২ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০২ PM
আটক দুই যুবক

আটক দুই যুবক © সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলা চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকার রিয়াজ আলীর ছেলে রেজাউল ইসলাম (৩০) ও বিষু শেখের ছেলে মারুফ হোসেন (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার নিজবাড়ি থেকে এক কাতার প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে রেজাউল ও মারুফ। বুধবার সকালে ওই নারীকে ধারণ করা ভিডিও দেখিয়ে চাঁদা দাবি করেন তারা। সকালে ওই নারী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন এবং পুলিশ অভিযান চালিয়ে রেজাউল ও মারুফকে গ্রেপ্তার করে। আসামি ও মামলার বাদী সম্পর্কে আপন চাচি-ভাতিজা। এ সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি ফোনে ভুক্তভোগীর গোসলের ভিডিও ছিল।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, চাচির ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাদী ও আসামি সম্পর্কে চাচি-ভাতিজা।

বিসিএসের গেজেট থেকে বাদ বুশরাও, লিখলেন— ‘আল্লাহ সাক্ষী, আমি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬