স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টা

০১ এপ্রিল ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৬ PM
আটপাড়া থানা

আটপাড়া থানা © ফাইল ফটো

নেত্রকোনার আটপাড়ায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মোশাররফ হোসেন (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একই গ্রামের শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি এই হামলা চালান। গুরুতর আহত মোশাররফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের দশভাগিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরে শাহ আলম গ্রামের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। মোশাররফ এর প্রতিবাদ করায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্য, ঘটনার ১০ দিন আগেই শাহ আলম প্রকাশ্যে মোশাররফকে হত্যার হুমকি দিয়েছিলেন।

সোমবার (৩১ মার্চ) রাতে কয়েল কিনতে গ্রামের দোকানে যাচ্ছিলেন মোশাররফ। পথে আগে থেকে ওঁত পেতে থাকা শাহ আলম পেছন থেকে তার গলায় ছুরি চালিয়ে পালিয়ে যান। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মোশাররফকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত
  • ২১ মার্চ ২০২৬
ঈদের শুভেচ্ছাবার্তায় যা বললেন মুজতবা খামেনি
  • ২১ মার্চ ২০২৬
জামায়াত নেতাদের কে কোথায় ঈদ করছেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence