চট্টগ্রামে ঈদের দিন ৭ বছরের শিশু ধর্ষণের শিকার

০১ এপ্রিল ২০২৫, ০৪:২৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৬ PM
শিশু ধর্ষণের শিকার

শিশু ধর্ষণের শিকার © প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে ৭ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঈদের দিন গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটির পরিবারের লোকজন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ দুলাল নামের একজনকে আটক করেছে।

শিশুটির দাদা বলেন, ‘অভিযুক্ত দুলাল পেশায় মিনি পিকআপের চালক। ঈদের দিন বিকেলে দুলালের বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আমার নাতনি। এ সময় দুলাল তাকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে দুলাল বাড়ি ছেড়ে পালিয়ে যায়।'

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, 'একটি শিশু ধর্ষণের শিকার হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুলালকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব আমরা। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।'

ট্যাগ: ধর্ষণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ আছে ১৭ হাজার ১৬১টি, প্রজাতি ২৭৭
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকে ৭৪ হাজার ৬৭৮ পদে শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন…
  • ০২ জুলাই ২০২৬
ভুলে অ্যাডমিট না এনে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল…
  • ০২ জুলাই ২০২৬
মাদ্রাসার আলিমের কুরআন মাজিদ পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির নতুন ট্রে…
  • ০২ জুলাই ২০২৬
মাঠভরা করলা, বাজারে নেই দাম—বিপাকে যশোরের কৃষক
  • ০২ জুলাই ২০২৬