সাভারে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

০১ এপ্রিল ২০২৫, ১২:২০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৭ PM
সাভার থানা

সাভার থানা © সংগৃহীত

সাভারে রুবেল হোসেন (৩০) নামের এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভার নামাবাজার বাঁশপট্টিতে এই ঘটনা ঘটে।

নিহত রুবেল বরিশাল জেলার খলিফার ছেলে। তিনি সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের বাড়িতে ভাড়া থাকতেন। একই এলাকায় নৈশ প্রহরীর কাজ করতেন তিনি।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, ‘রুবেল দুই মাস ধরে সাভারের বাঁশপট্টি এলাকায় রাতে নৈশ প্রহরীর কাজ করেন। সোমবার রাত ১১টার দিকে রুবেলের মোবাইলে একটি ফোন আসে। এরপর সে বাসা থেকে বের হয়ে যায়। তার কিছু সময় পরই বাসায় খবর আসে রুবেলকে গুলি করছে। তিনি বাঁশপট্টি এলাকায় পড়ে আছেন। পরে আমরা সেখান থেকে রুবেলকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’

আরও পড়ুন: যেভাবে কাটছে এমপিওভুক্ত শিক্ষক নেতাদের ঈদ

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব  বলেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত বলে জানান তিনি।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

প্রাথমিকে ৭৪ হাজার ৬৭৮ পদে শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন…
  • ০২ জুলাই ২০২৬
ভুলে অ্যাডমিট না এনে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল…
  • ০২ জুলাই ২০২৬
মাদ্রাসার আলিমের কুরআন মাজিদ পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির নতুন ট্রে…
  • ০২ জুলাই ২০২৬
মাঠভরা করলা, বাজারে নেই দাম—বিপাকে যশোরের কৃষক
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির প্রতি ব্যারিস্টার ফুয়াদদের এতো আক্রোশের কারণ কী?
  • ০২ জুলাই ২০২৬