প্রকাশ্যে সিগারেট খেতে বাধা দেওয়ায় হত্যার অভিযোগ

৩১ মার্চ ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৯ PM
ভেদরগঞ্জ থানা

ভেদরগঞ্জ থানা © সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রকাশ্যে সিগারেট খাওয়ার প্রতিবাদ করায় দুই যুবকের মারধরের ঘটনায় রোমান হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। সোমবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ হাসান সেলিম।

নিহত রোমান হাওলাদার উপজেলার গৈড্যা এলাকার মৃত আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।

আটককৃতরা হলেন সখিপুর থানার আরশীনগর ইউনিয়নের মালত কান্দি এলাকার রফিজল মোল্লার ছেলে মনির হোসেন মোল্লা (২৫) ও তার ভাই কবির হোসেন মোল্লা (২৩)।

স্থানীয়রা জানান, নিহত যুবকের বাড়ির সামনে দুই যুবক প্রকাশ্যে সিগারেট খাচ্ছিলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত দুই যুবক রোমান হাওলাদারকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ।

নিহতের পরিবার ও স্বজনরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ হাসান সেলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: হত্যা
ভুলে অ্যাডমিট না এনে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল…
  • ০২ জুলাই ২০২৬
মাদ্রাসার আলিমের কুরআন মাজিদ পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির নতুন ট্রে…
  • ০২ জুলাই ২০২৬
মাঠভরা করলা, বাজারে নেই দাম—বিপাকে যশোরের কৃষক
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির প্রতি ব্যারিস্টার ফুয়াদদের এতো আক্রোশের কারণ কী?
  • ০২ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন উ…
  • ০২ জুলাই ২০২৬