ঈদের নামাজে এসে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ ২

৩১ মার্চ ২০২৫, ০১:৩০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১০ PM
আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ

আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ © টিডিসি

নাটোরে ঈদের নামাজে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি সমর্থিত ২জন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রথমে সংঘর্ষে সাব্বির (২৪) নামে একজন আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তার কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারো বিএনপি সমর্থকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। কমপক্ষে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়ে তারা। এতে ২ বিএনপি সমর্থক গুলিবিদ্ধ হয়।

এ বিষয়ে ওসি নাজমুল হক বলেন,  ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬