তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা

৩১ মার্চ ২০২৫, ০১:৩৪ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১১ PM
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও তার বাবা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও তার বাবা © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। এতে তার হাতে আঘাত লাগে এবং তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০টায় উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে বিএনপি-ছাত্রদলের লোকজন হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে বাচ্চু মোল্লা হামলার শিকার হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে যান।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জু দাবি করেন, আমি বিকালে অসুস্থ মাকে দেখতে বাড়িতে যাই। এরপর বিএনপির লোকজন হামলা চালায়। আমি আগে বেরিয়ে আসায় রক্ষা পাই, তবে বাচ্চু কাকা বাধা দিতে গিয়ে আহত হন।

রামগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি শান্ত করতে গেলে তিনি আঘাত পান। পরে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অলিউল্লাহ বলেন, আমি ঘটনাটি শুনেছি, তবে এলাকায় নেই। এটি এক ছাত্রলীগ নেতাকে কেন্দ্র করে ঘটেছে। হামলায় যারাই জড়িত থাকুক, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close