চট্টগ্রামে প্রাইভেটকার আটকে গুলি, নিহত ২

৩০ মার্চ ২০২৫, ০৮:২৭ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার

ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার © সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেটকারের গতিরোধ করে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রাইভেটকারে থাকা ৪ জন গুলিবিদ্ধ হয়। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামের দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক‍্যাজুয়েলটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে হৃদয় ও রবিন নামে আরও দুজন।

কর্তব্যরত চিকিৎসক বলছেন, আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে। বাকি দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

আরও পড়ুন: মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, দুই পুলিশসহ আহত কয়েকজন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে তিনটার দিকে এক্সের রোডের গুলজার বেগম মোড়ে প্রচন্ড গোলাগুলির শব্দ শোনা যায়। ভারী অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। অল্প সময়ের মধ‍্যে তারা সেখান থেকে পালিয়ে যান। এ সময় গাড়িতে থাকা গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9