মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, দুই পুলিশসহ আহত কয়েকজন

৩০ মার্চ ২০২৫, ০৫:২৩ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
খুলনায় সন্ত্রাসীদের আড্ডাখানায় পুলিশ ও নৌবাহিনীর সদস্যদের যৌথ অভিযান চলাকালে উভয়পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা

খুলনায় সন্ত্রাসীদের আড্ডাখানায় পুলিশ ও নৌবাহিনীর সদস্যদের যৌথ অভিযান চলাকালে উভয়পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা © সংগৃহীত

পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা খুলনায় সন্ত্রাসীদের আড্ডাখানায় যৌথ অভিযান চালিয়েছে। শনিবার (২৯ মার্চ) মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়ি ঘেরাও করে এই অভিযান পরিচালনা করা হয়।

যৌথ অভিযানের সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে যৌথ বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে পুলিশ ৪ সন্ত্রাসীকে আটক করেছে। পুলিশ তাদের নিকট থেক একটি পিস্তল এবং ২০ রাউন্ড গুলিও জব্দ করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসি আজম খান বলেন, প্রথমে সংবাদ পাই সন্ত্রাসীরা ঘটনাস্থলে মিটিং করছে। তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। একইসঙ্গে যৌথ বাহিনীকেও সহায়তা দেওয়া হয়। যৌথ বাহিনীও এসে আস্তানা ঘেরাও করে।

এ সময় সন্ত্রাসীরা আমাদের ওপর গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় আমরা ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।  

পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে অভিযানকালে। এখনও অভিযান চলছে, অস্ত্র-গুলি এবং আরও সন্ত্রাসী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীরা এখনও গুলি করছে, আমরাও করছি।

 

চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, তথ্য উপদেষ্টা বললেন—‘ভ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রকাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে জুয়েলারি দোকানমালিক হত্যা, গ্রেপ্তার দুজনের আদালতে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বার সভাপতির সঙ্গে বাগবিতণ্ডা, প্রধান বিচারপতিসহ পুরো বেঞ্চে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে শিক্ষক-কর্মকর্তাদের কর্মঘণ্টা মানার নির্দেশ উপাচার্যের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9