ফেসবুক পোস্টে ‘হা হা’ দেওয়ায় শেরপুরে এইচএসসি পরীক্ষার্থীকে খুন

২৯ মার্চ ২০২৫, ০৭:৫৪ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM
আটক সবুজ ও হত্যার শিকার নাঈম হোসেন

আটক সবুজ ও হত্যার শিকার নাঈম হোসেন © সংগৃহীত

ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় শেরপুরের নালিতাবাড়ির নয়াবিল বাজারে নাঈম হোসেন নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে ছুড়িকাঘাতে হত্যা করেছে সবুজ নামে অপর এক যুবক। পরে স্থানীয়রা অভিযুক্ত সবুজকে আটক করে নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে সোপর্দ করে। আজ শনিবার দুপুরে নয়াবিল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম হোসেন নালিতাবাড়ী উপজেলার নয়াবিল এলাকার ইসমাইল হোসেনের কলেজ পড়ুয়া ছেলে। আটক সবুজ মিয়া একই উপজেলার আন্ধারুপাড়ার ভট্রু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ মিয়া তার ফেসবুক পেইজে পোস্ট দেয়। ওই পোস্টে হা হা রিয়েক্ট দেয় নাঈম। এই ক্ষোভে আজ বেলা ১১টার দিকে নয়াবিল বাজারে গিয়ে কথা বলার অজুহাতে নাঈমকে সবুজ ডেকে নিয়ে যায়। বাজারের একপ্রান্তে নিয়ে নাঈমকে ছুরিকাঘাত করে সবুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সবুজকে আটক করে। পরে তাকে নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে সোপর্দ করে। একইসাথে নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই নাঈম মারা যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

পর্তুগাল শিবিরে নতুন অস্বস্তি, আবারও ফিরল রোনালদো-কাণ্ড?
  • ১৬ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন …
  • ১৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা
  • ১৬ নভেম্বর ২০২৬
নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
ইংল্যান্ডের কাছে হারই হয়ে উঠল নতুন প্রেরণা, কী ঘটেছিল স্পেন…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে আবদ্ধ রাখলে প্রতিভা ও সম্ভাবনা…
  • ১৬ নভেম্বর ২০২৬