ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার, আটক মাদ্রাসা শিক্ষক

২৩ জানুয়ারি ২০১৯, ১১:২৮ AM
আটক শফিকুল ইসলাম লিটন (৩৫)

আটক শফিকুল ইসলাম লিটন (৩৫)

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ারের অভিযোগে যশোরের মণিরামপুরে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। আটক শফিকুল ইসলাম লিটন (৩৫) উপজেলার ফতেয়াবাদ গ্রামের মৃত অমেদ আলী সরদারের ছেলে ও টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসার গণিতের শিক্ষক। মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ তাকে আটক করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ওই শিক্ষকের ফেসবুক আইডিতে পাওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। জনতার রোষানল থেকে রক্ষা করতে পুলিশ তাকে আটক করে।

মণিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক রহমান জানান, প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ারের অভিযোগে ওই শিক্ষককে আটক করা হয়েছে।

মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুল ইসলাম মোড়ল জানান, এ ঘটনা জানতে পেরে মঙ্গলবার সকালে তাৎক্ষণিক মিটিং করে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬