তারাবি নামাজে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে নিহত ১

২৯ মার্চ ২০২৫, ০৭:৫৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তারাবি নামাজে বাগবিতণ্ডার জেরে আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা  (ওসি) মো. কামাল হোসেন

নিহত আব্দুল কাইয়ুম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়ার মজুদ উল্লাহর ছেলে। আর ছুরিকাঘাতে অভিযুক্ত ব্যক্তির নাম মুজাহিদ আলী (৩৫)। তিনি একই গ্রামের কাজী সুন্দর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের মধ্যে তারাবি নামাজের সময় আব্দুল কাইয়ুম ও মুজাহিদ আলীর কথা কাটাকাটি হয়। পরে বাড়ি ফেরার পথে কাইয়ুমকে ছুরিকাঘাত করেন মুজাহিদ আলী। এতে সে গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টার দিকে মারা যান তিনি। এ ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিয়ে  স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন বলেন, দুইজনের মধ্যে ঈদের জামাত সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ এলাকার পরিস্থিতি স্বাভাবিক করেছে। নিহতের মরদেহ থানায় নেওয়া হবে, তারপর সুরতহাল করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

প্রাইভেটকারে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া দিয়ে গাড়িতে আগুন
  • ১৬ নভেম্বর ২০২৬
মুমিনুল ম্যাজিকে ভাঙল প্রোটিয়াদের বড় জুটি
  • ১৬ নভেম্বর ২০২৬
৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না
  • ১৬ নভেম্বর ২০২৬
অস্ত্রোপচার ছাড়াই সম্ভব ক্যান্সারের চিকিৎসা
  • ১৬ নভেম্বর ২০২৬
আট বছরেও শেষ হয়নি মেগা প্রকল্পের কাজ, ব্যয় বাড়ল ২৪২ কোটি
  • ১৬ নভেম্বর ২০২৬
মানুষ কখনো অলস হয় না! মানুষ হয় স্বপ্নহীন-গন্তব্যহীন
  • ১৬ নভেম্বর ২০২৬