মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তুহিন গ্রেপ্তার

২৭ মার্চ ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
রফিকুল ইসলাম তুহিন

রফিকুল ইসলাম তুহিন © সংগৃহীত

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম তুহিনকে শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রংপুর মহানগরীর খামার মোড় তাবলীগ মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

গ্রেপ্তার তুহিন মিঠাপুকুর থানা ও রংপুর কোতোয়ালি থানায় করা হত্যা মামলার আসামি। ৫ আগস্ট-পরবর্তী সময়ে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি মিঠাপুকুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রংপুর জেলা পরিষদের সাবেক সদস্য।

আরও পড়ুন: শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৯ দিন ঈদের ছুটি শুরু

এর আগে চলতি মাসের ৮ মার্চ ১২ বছর পর মিঠাপুকুর উপজেলা শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগের ২২৪ জনসহ আরও অজ্ঞাতনামা ৫০ থেকে ৭০ জনের নামে মামলা করেন নিহতের বাবা আফতাব উদ্দিন। মামলাটি মিঠাপুকুর থানায় দায়ের করেছেন তিনি। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, মিঠাপুকুর থানায় তুহিনের নামে শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে তোলা হবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬