বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১, আশঙ্কাজনক আরও ২

২৬ মার্চ ২০২৫, ০৪:২৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৫ PM

© সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে জাবেদ নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। এদেের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) উপজেলার  জোরারগঞ্জ থানার বারৈয়াহাট এলাকায় এ সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. ইরফান।

স্থানীয়রা জানান,  সোমবার (২৪ মার্চ) উপজেলা বিএনপি, যুবদল ও পৌর বিএনপির কমিটি গঠন হয়। এর জের ধরে ওই দিন থেকেই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে ছিল। এ সময় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা ছিল।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মো. ইরফান বলেন, ‘সম্প্রতি বিএনপির নতুন কমিটি ঘোষণা দেয়। এরপর থেকে  উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান এবং মো. আমিন প্রকাশ কালা আমিনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে  একজন নিহত হয়। আহত হয়েছে ১০ থেকে ১২ জন।’

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ‘কমিটি গঠন নিয়ে কয়েকদিন থেকে বিএনপি দুই পক্ষের উত্তেজনা ছিল। গোয়েন্দা তথ্য ছিল স্বাধীনতা দিবসের দিন ফুল দেওয়ার সময় হামলা হবে। সেই প্রেক্ষিতে উপজেলায় ১৪৪ ধারাও জারি করা হয়। সকাল ১১টায় ১৪৪ ধারা ভেঙ্গে এক পক্ষ শহীদ মিনারে ফুল দেয়। এরপর দুপুরে বারৈয়ার হাট এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।’

‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬
সব এমপি নিজ নিজ এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনে আপ্রাণ চেষ্টা…
  • ০২ এপ্রিল ২০২৬
গফরগাঁও-ব্রাহ্মণবাড়িয়াসহ ৭ জেলা-উপজেলায় বিশ্ববিদ্যালয় চাইলে…
  • ০২ এপ্রিল ২০২৬