মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে, থানায় মামলা

২৬ মার্চ ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
দুর্গাপুর থানা

দুর্গাপুর থানা © সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে বাবার বিরুদ্ধে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার (মার্চ) দিবাগত রাতে থানায় মামলা করেন। অভিযুক্ত বাবা (৫৫) উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বাসিন্দা। এদিকে ধর্ষণের খবর জানাজানির হলে অভিযুক্ত বাবা গা ডাকা দিয়েছে বলে জানা গেছে।
 
মামলায় ভুক্তভোগীর মা উল্লেখ করেন, তার ১৫ বছর বয়সী মেয়েকে তার স্বামী (মেয়ের বাবা) দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিলেন। গত পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই দিনের পর আরও একাধিকবার ধর্ষণ করেন। ধর্ষণের কথা কারও কাছে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দিতেন অভিযুক্ত।

প্রাণ ভয়ে বিষয়টি কাউকে বলেনি মেয়ে। তবে ঘটনার প্রায় এক মাস পর মেয়ের শরীরের পরিবর্তন লক্ষ করা যায়। মেয়ে গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দিলে বাবা দুর্গাপুর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করায়। পরে কৌশলে মেয়েকে নিয়ে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে গর্ভপাত ঘটান।

আরও পড়ুন: মার্চের বেতন তুলছেন মাদ্রাসা শিক্ষকরা, এখনও ফেব্রুয়ারির বেতন মেলেনি স্কুল-কলেজে

স্বজনরা জানান, সম্প্রতি আবারও ধর্ষণের চেষ্টা চালালে মেয়ে বিষয়টি তার বড় বোনকে জানায়। সে পরিবারের অন্যদের জানালে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগী মেয়ের মা বলেন, ‘আমার স্বামী আমার সঙ্গে রাতে ঘুমাত, কিন্তু রাতে আমার ঘুম ভাঙলে তাকে বিছানায় পেতাম না।  আমি এসব নিয়ে কথা বলতেও পারি না আমাকেসহ মেয়েকে মারধর করে, আমি বিচার চাই।’

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।

৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসিএর সভা, যে সিদ্ধান্ত…
  • ২৪ জুন ২০২৬
সাবঅল্টার্নদের পছন্দ রোনালদো, এলিটদের মেসি
  • ২৪ জুন ২০২৬
মিটফোর্ড হাসপাতালে হামলা, প্রতিরোধের মুখে টয়লেটে আশ্রয় নিলে…
  • ২৪ জুন ২০২৬
গ্রেপ্তারের এক দিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
‘কাজে ফিরতে নয়, মা হারানো সন্তানের পাশে দাঁড়াতে চাই’— আদালত…
  • ২৪ জুন ২০২৬
ইউরোপের তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, দ্রুত জলবায়ু পদক্ষ…
  • ২৪ জুন ২০২৬