ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে

২৫ মার্চ ২০২৫, ০৯:২৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪০ PM
মেহেদি হাসান রুবেল

মেহেদি হাসান রুবেল © ফাইল ফটো

ছিনতাই মামলায় বরিশাল মহানগর ছাত্রদলের মেহেদি হাসান রুবেল (৩৫) নামে এক নেতাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৪ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক নুরুল আমিন এ রায় দেন। মঙ্গলবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান।

গ্রেপ্তার মেহেদি হাসান রুবেল বরিশাল নগরীর কাশিপুর এলাকার কলস গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ও বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি।

বেঞ্চ সহকারী আব্দুর রহমান বলেন, গত বছরের ৩০ আগস্ট মামলার বাদী মুবিনুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর করে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি ও ছিনতাইয়ের অভিযোগ ওঠে রুবেলের বিরুদ্ধে। বরিশাল নগরীর কাশিপুরের এ ঘটনায় ওই দিনই বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী। সে মামলার প্রধান আসামি রুবেল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী মুবিনুল ইসলাম বলেন, গত বছরের ৩০ আগস্ট রুবেলসহ কয়েকজন আমার বাসায় এসে হামলা-ভাঙচুর চালিয়ে সোনা ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। ৫ আগস্টের পর থেকেই রুবেল বিএনপির নাম ভাঙিয়ে দখল ও চাঁদাবাজি করে যাচ্ছে। এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছেন তিনি।

এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, ব্যক্তি অপরাধের দায় কোনো সংগঠন নিবে না। কেউ অপরাধ করলে সাজা তাকেই ভোগ করতে হবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬