কুড়িগ্রামে ফেনসিডিলসহ কারবারি আটক

২৫ মার্চ ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৩ PM
আটক রাকিব হোসেন

আটক রাকিব হোসেন © টিডিসি

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৩ বোতল ফেনসিডিলসহ রাকিব হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

মাদক কারবারি রাকিব হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নরন্দী বড়বাড়ি এলাকার শহীদুল্লাহর ছেলে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০৩ বোতল ফেনসিডিলসহ রাকিব হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর কুড়িগ্রাম জেলহাজ‌তে পাঠানো হয়েছে।

ট্যাগ: আটক
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬