কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ড

২৫ মার্চ ২০২৫, ১১:৫৪ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া গ্রামের কামির উদ্দিনের ছেলে মো. সজিব, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা গ্রামের হাসমত আলীর ছেলে মো. রাকিব ও শরীয়তপুরের পালং মডেল থানার মুসলিম মাতবরের ছেলে শাওন ওরফে ভ্যালকা শাওন।

এ ছাড়া মরদেহ গুমের ঘটনায় তাদের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের জিও জারি, টাকা পাবেন কবে?

রায় ঘোষণার আগে কারাগারে থাকা তিন আসামির দুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। দণ্ডিত সজিব পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

২০২২ সালের ১১ জুন সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯–এর মাধ্যমে সংবাদ পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম বামনসুর জামে মসজিদের সামনে পুকুরের পানিতে ভাসতে থাকা কিশোরী মারিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সুষ্ঠু এইচএসসি পরীক্ষা আয়োজনে ৪ নির্দেশনা ঢাকা বোর্ড চেয়ারম…
  • ২৪ জুন ২০২৬
বাগেরহাটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চেষ্টাকালে আটক ৪
  • ২৪ জুন ২০২৬
প্রতিষ্ঠানপ্রধানের ভাইভা নিয়ে গোয়েন্দা রিপোর্টের অপেক্ষায় শ…
  • ২৪ জুন ২০২৬
মিরসরাই সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
  • ২৪ জুন ২০২৬
বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা, চুক্তি হয়, ছবি ওঠে—তারপর …
  • ২৪ জুন ২০২৬
শেষ ম্যাচ জিতলেও ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে বিদায় ৫ দ…
  • ২৪ জুন ২০২৬