ভিজিএফের স্লিপ চাওয়ায় বৃদ্ধাকে থাপ্পড় মারার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

২৫ মার্চ ২০২৫, ১০:০৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৬ PM

© সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে ভিজিএফের স্লিপ চাওয়াকে কেন্দ্রে করে রুপভানু বেগম নামের এক বৃদ্ধাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের অনুসারী ইউপি সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার (২১ মার্চ) এ ঘটনা ঘটে।  

সোমবার (২৪ মার্চ) ভুক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার হালদার। 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থায়নে আসন্ন পবিত্র ঈদল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতি দরিদ্র, অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য প্রদানের লক্ষে উপজেলার বন্দবেড় ইউনিয়নের জন্য ৭ হাজার ৮শ' টি কার্ড বরাদ্দ করা হয়। তার মধ্যে ৫নং ওয়ার্ডে বরাদ্দ দেওয়া হয় ৫শ’টি। প্রতি কার্ডের বিপরীতে ১০ কেজি করে বিতারণ করার কথা। 

এ খবর পেয়ে বাগুয়ারচর গ্রামে মৃত মাজম আলীর স্ত্রী রুপভানু একটি স্লীপের জন্য বন্দবেড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের বাড়িতে যান। এ সময় ইউপি সদস্য বলেন, তুই আমাকে ভোট দিস নাই তোকে স্লিপ দেয়া হবে না। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই বৃদ্ধার ডান কানে থাপ্পড় মারে এবং জোরে ধাক্কা মেরে ফেলে দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিয়ে ওই  ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘স্লিপ দিতে একটু দেরি হওয়ায় তিনি আমার বাড়িতে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাই আমি তাকে বাড়িতে থেকে হাত ধরে একটু সরিয়ে দিয়েছি। আমি তাকে থাপ্পড় মারিনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, ‘ওই বৃদ্ধার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রৌমারী থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’   

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬