শাহবাগে ট্রাফিক সহায়ক শিক্ষার্থীকে বাস ধাক্কা, চালক সোহেল আটক

২৪ মার্চ ২০২৫, ০৭:২২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫০ PM
আহত শিক্ষার্থী

আহত শিক্ষার্থী © সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনরত মো. মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী বাসের ধাক্কায় আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মেহেদী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।

ধানমন্ডি নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদীর ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন ট্রাফিক সার্জেন্ট রেজাউল। তিনি জানান, মেহেদী শাহবাগ মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মিরপুরগামী দুটি বাস পাল্টাপাল্টি করতে থাকলে তিনি গাড়ি দুটিকে স্বাভাবিকভাবে চলার জন্য নির্দেশনা দেন। কিন্তু এ সময় বিকল্প পরিবহনের একটি বাস মেহেদীকে ধাক্কা দিয়ে চলে যায়।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক্সরে করে দেখা যায় তার ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ধাক্কা দেওয়া বাসটি (ঢাকা মেট্রো ব ১১-৯৭৬৬) মিরপুর থেকে আসছিল এবং চালক সোহেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬