আওয়ামী লীগের সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার

২৪ মার্চ ২০২৫, ০৩:৪০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫৯ PM
আফজাল হোসেন

আফজাল হোসেন © সংগৃহীত

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আফজাল শুজের মালিক আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ মার্চ) ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় আশ্রয়দাতা মামুন শু কোম্পানির কর্মচারী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মামুন হোসেন আফজাল শু কোম্পানির কর্মচারী ও তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাবেক এমপি আফজাল হোসেনের অবস্থান শনাক্ত করা হয়।

আরও পড়ুন: ঢাবিতে তরুণ আটক, অসৎ উদ্দেশ্যে প্রচার করতেন নারী সমন্বয়কের ফুটেজ

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। আজ বিকেল নাগাদ পুলিশের টিমটি মেহেরপুর পৌঁছালে তাদের হাতে সোপর্দ করা হবে।

প্রাইভেটকারে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া দিয়ে গাড়িতে আগুন
  • ১৬ নভেম্বর ২০২৬
মুমিনুল ম্যাজিকে ভাঙল প্রোটিয়াদের বড় জুটি
  • ১৬ নভেম্বর ২০২৬
৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না
  • ১৬ নভেম্বর ২০২৬
অস্ত্রোপচার ছাড়াই সম্ভব ক্যান্সারের চিকিৎসা
  • ১৬ নভেম্বর ২০২৬
আট বছরেও শেষ হয়নি মেগা প্রকল্পের কাজ, ব্যয় বাড়ল ২৪২ কোটি
  • ১৬ নভেম্বর ২০২৬
মানুষ কখনো অলস হয় না! মানুষ হয় স্বপ্নহীন-গন্তব্যহীন
  • ১৬ নভেম্বর ২০২৬