খেলতে বেরিয়ে লাশ হয়ে ফিরল শিশু রিয়া-আতিক

২৪ মার্চ ২০২৫, ১১:০৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুই শিশুর মৃত্যুতে স্বজনের আহাজারি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুই শিশুর মৃত্যুতে স্বজনের আহাজারি © টিডিসি ফটো

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। এর আগে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় দু’জন।

নিহত দুই শিশু হলো কচাকাটার থানার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) ও একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা দুজন মামাতো-ফুফাতো ভাই–বোন।

শিশু রিয়ার দাদা শামসুল ফকির জানান, দুপুরে আতিক তার দাদার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে ফুফাতো বোন রিয়া মণির সাথে বাড়ির সবার অজান্তে খেলতে বের হয়। খেলতে খেলতে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে যায় তারা।

আরো পড়ুন: রিংটোন বেজে ওঠায় মারধর, আইসিউতে ঢাকা সিটি কলেজ শিক্ষার্থী

রিয়া মণির ফুপা ইছামুদ্দিনের ভাষ্য, দুপুরের পর থেকে দু’জনকে পাওয়া যাচ্ছিল না। তাদের অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বাড়ির পাশের খালের পানিতে ভাসতে দেখা যায়। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতবেদন করেছে পুলিশ। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে দেয়া হয়েছে।

ইরান ইস্যুতে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে সিনেটে বিল …
  • ২৪ জুন ২০২৬
ইউসেবিও থেকে ফিগো হয়ে রোনালদো: পর্তুগিজ ফুটবলের তিন নিঃসঙ্গ…
  • ২৪ জুন ২০২৬
সোনার দাম কমাল বাজুস, এবার ভরি কত?
  • ২৪ জুন ২০২৬
আদ্‌-দ্বীনের সংকটে দেশে বিদেশি শিক্ষার্থী আসা বন্ধ হয়ে যাবে…
  • ২৪ জুন ২০২৬
কঙ্গোর রক্ষণভাগ ভেঙে নকআউটে কলম্বিয়া
  • ২৪ জুন ২০২৬
মেসি বনাম রোনালদো দ্বৈরথে কে কোন জায়গায় এগিয়ে
  • ২৪ জুন ২০২৬