হাজতিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, এসআই শুভ আহত

২৪ মার্চ ২০২৫, ০৪:০১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৪ PM
গারদখানায় পুলিশ ও হাজতিদের মধ্যে সংঘর্ষ

গারদখানায় পুলিশ ও হাজতিদের মধ্যে সংঘর্ষ © সংগৃহীত

খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে অবস্থিত গারদখানায় পুলিশ ও হাজতিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এসআই শুভংকর সাহা ওরফে শুভ (৫০) আহত হন। তাকে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এডিসি কোর্ট (প্রসিকিউশন) মো. হুমায়ুন কবির জানিয়েছেন, গারদখানায় দুটি ক্যামেরা ভাংচুরের ঘটনার জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের পর হাজতিরা এডিসি হুমায়ুনের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে।

ঘটনার পরপরই আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এডিসি হুমায়ুন কবির।

ট্যাগ: পুলিশ
নকআউট পর্বে জার্মানি, ফ্রান্স-ইংল্যান্ড কেন গ্রুপ পর্বের তৃ…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেল…
  • ২৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্র…
  • ২৪ জুন ২০২৬
ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী আটক
  • ২৪ জুন ২০২৬
মাদরাসা শিক্ষকদের বেতন কবে? যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৪ জুন ২০২৬