ফেসবুকের পোস্টে শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি গেল সেই যুবকের

২৩ মার্চ ২০২৫, ১১:০৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৪ PM
শবনম ফারিয়া

শবনম ফারিয়া © সংগৃহীত

অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্য করেন বেসরকারি প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনে কর্মরত রাকিবুল হাসান নামের এক কর্মী। পরে ওই ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশটসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই অভিনেত্রী।

গত ১৮ মার্চে এ ঘটনার পরদিনই ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত চলমান জানিয়ে ফেসবুকে পোস্ট করে সাজিদা ফাউন্ডেশন। আজ রবিবার (২৩ মার্চ) দেওয়া এক ফেসবুক পোস্টে ফারিয়া জানিয়েছেন, রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি।  

ফেসবুকে শবনম ফারিয়া জানিয়েছেন, রাকিবুলের চাকরিচ্যুতির কথা তাকে ই-মেইলের মধ্যে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই-মেইলটিও শেয়ার করেছেন অভিনেত্রী।

শবনম ফারিয়া লেখেন, আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।

সহিংসতা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটিই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছেন ফারিয়া। ১৮ মার্চ রাতে শবনম ফারিয়া তার বিরুদ্ধে করা আপত্তিকর মন্তব্যকারীর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন।

তার পোস্টে অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়ান, অনেকে তার পোস্ট শেয়ার করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় দেওয়া পোস্টে তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফারিয়া।

নিজের পোস্টের শেষে অভিযুক্ত রাকিবুলকে চাকরিচ্যুত করায় বেসরকারি প্রতিষ্ঠানটিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন শবনম ফারিয়া। তিনি মনে করেন, এভাবেই পরিবর্তন হতে পারে। সবাই মিলে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।

‎জাহাঙ্গীরনগরে কালেমা খচিত পতাকা টানানোয় ৪ শিক্ষার্থীকে শোক…
  • ০২ জুলাই ২০২৬
দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে ৬ টুকরা, স্ত্রীর মৃত্যুদণ্ড
  • ০২ জুলাই ২০২৬
বিদেশি সহায়তা নয়, দেশীয় সক্ষমতায় শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে…
  • ০২ জুলাই ২০২৬
পিয়নের প্রতারণা, এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুইজন
  • ০২ জুলাই ২০২৬
দুই ইংলিশ মিডিয়ামে কুরআনের হাফেজ হলেন ১০০ শিক্ষার্থী, দেওয়া…
  • ০২ জুলাই ২০২৬
এমপি নিলোফার মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখান করল ছাত্রদল, য…
  • ০২ জুলাই ২০২৬