বগুড়ার শেরপুরে কবিরাজকে কুপিয়ে হত্যা

২৩ মার্চ ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামে একজন কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ মার্চ) রাত ১১টার দিকে ধড়মোকাম কবরস্থানের পশ্চিম পাশে চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। আকবর আলী উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের বাসিন্দা এবং মৃত আকিজ আলীর ছেলে।

নিহতের ছেলের স্ত্রী বলেন, রাত ৯টার দিকে আব্দুল লতিফ নামে এক ব্যক্তি আকবর আলীকে ফোন করে বাড়ি থেকে বের করে নিয়ে যান। তারা একসঙ্গে স্থানীয় একটি চায়ের দোকানে চা পান করেন। এরপর রাত ১১টার দিকে প্রতিবেশীরা তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং পরিবারকে জানান। পরিবার তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শাহ জামাল ও প্রতিবেশীরা জানান, ঘটনাস্থলে গিয়ে তারা আকবর আলীকে রক্তাক্ত অবস্থায় দেখেন। তার পাশে একটি মোবাইল ফোন ও চাদর পড়ে ছিল, যা পরে ধড়মোকাম দক্ষিণ পাড়ার ওসমান আলীর ছেলে এবং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফের বলে জানা যায়। এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার পলাতক রয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সেখান থেকে একটি ধারালো অস্ত্র, মোবাইল ফোন ও চাদর উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের স্ত্রী মাজেদা খাতুন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬