মানিকগঞ্জে ২ কিশোরীসহ ৩ নারীর মরদেহ উদ্ধার 

২২ মার্চ ২০২৫, ০৭:২৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১১ PM
দুই কিশোরীসহ তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

দুই কিশোরীসহ তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া উপজেলা থেকে দুই কিশোরীসহ তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (২২ মার্চ) বিকেলের দিকে মরদেহ তিনটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

 মরদেহটি তিনটির মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রামের রফিক মিয়ার মেয়ে এসএসসি পরীক্ষার্থী তনিমা আক্তার (১৬), সাটুরিয়া উপজেলার বরুন্ডী এলাকার আহাদ আলীর মেয়ে আফসানা আক্তার (১৬)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তনিমা ও আফসানার মরদেহ তাদের নিজ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরেক নারীর মরদেহ সদর উপজেলার পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।  

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, মরদেহ তিনটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জুলাই আন্দোলন নিয়ে এমপি নিলোফার মনির নতুন বয়ান
  • ০২ জুলাই ২০২৬
আবু জাফরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা ছাত্রদলের
  • ০২ জুলাই ২০২৬
জনবল নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন ১৭ জুলাই …
  • ০২ জুলাই ২০২৬
সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি
  • ০২ জুলাই ২০২৬
‎জাহাঙ্গীরনগরে কালেমা খচিত পতাকা টানানোয় ৪ শিক্ষার্থীকে শোক…
  • ০২ জুলাই ২০২৬
দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে ৬ টুকরা, স্ত্রীর মৃত্যুদণ্ড
  • ০২ জুলাই ২০২৬