স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

২২ মার্চ ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১১ PM
কটিয়াদী মডেল থানা

কটিয়াদী মডেল থানা © সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

নিহত আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে।

জানা গেছে, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হন।

কটিয়াদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাবিবুল্লাহ খাঁন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, দীর্ঘদিন থেকে স্কুল কমিটি নিয়ে বিরোধ চলে আসছে। আজকে শিক্ষা বোর্ড থেকে পরিদর্শনে আসলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে আহতদের  উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী আশিকের মৃত্যু হয়। ওই যুবক এক সপ্তাহ আগে প্রবাস থেকে এসেছে বলে জানান তিনি।

হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬